ওয়েবসাইটে বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলাকে নিয়ে ইন্টারনেটে একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এতে বাগমারা সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যাবে। ‘ডিজিটাল বাগামারা’ নামের এ ওয়েবসাইটটি চালু করেন স্থানীয় সাংসদ এনামুল হক।তিনি জানান, এলাকার ইতিহাস ও তথ্য সংরক্ষণ করা হয়েছে ওয়েবসাইটটিতে এবং সবাই সমস্যা, অভিযোগ এ সাইটের মাধ্যমে জানাতে পারবেন। সাইটটিতে এলাকার সব ভোটারের তথ্য ও বিনা মূল্যে সরবরাহ করা ফরম পূরণ করে বা সরাসরি ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। উপজেলার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জনসংখ্যা, সাংস্কৃতিক সংগঠন, ঐতিহাসিক স্থানসমূহ, যোগাযোগব্যবস্থা, উন্নয়নসহ সব তথ্য রয়েছে ওয়েবসাইটে।
www.bagmara.com ঠিকানার এই ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে। সাংসদের ব্যক্তিগত সহকারী মানিকুজ্জমান খান জানান, ওয়েবসাইটটি বাগমারার লোকজনের খুব কাজে আসবে। বিভিন্ন পরামর্শ দিতে পারবেন এখানে। অনেকে গোপন তথ্যও দিতে পারবেন এর মাধ্যমে। —মামুনুর রশিদ, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি